১৬ নভেম্বর, ২০২১ ১২:২৮ পিএম

অধ্যাপক হলেন গাইনির ১২ চিকিৎসক

অধ্যাপক হলেন গাইনির ১২ চিকিৎসক
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রকীতী ছবি

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে গাইনি অ্যান্ড অবস বিভাগের কর্মরত ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ০১/১১/২০২১ খ্রিস্টাব্দে তারিখের ৬৮৬ নম্বর স্মারকে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ হতে গ্রহণ করা হল এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। তারা হলেন: 

১. ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এস. এম. নাহিদা আক্তার,

২. রাজধানীর মাতুয়াইলে শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. সৈয়দা নাজিয়া আখতার,

৩. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নিলুফার নাসরিন আভা, 

৪. দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমীন, 

৫. রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সারমিন সুলতানা, 

৬. রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. খায়রুন নাহার, 

৭. মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারা বেগম, 

৮. রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা সোহায়েল,

৯. ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ডা. দিলরুবা জেবা,

১০. ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সেতারা বিনতে কাসেম, 

১১. স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি, অতিরিক্ত) এবং টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে সংযুক্ত ডা. তাবাসসুম গনি এবং

১২. কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সরতাজ বেগম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরর মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত