১২ নভেম্বর, ২০২১ ০৭:০৭ পিএম
রংপুরে সড়ক দুর্ঘটনায় নার্সিং কর্মকর্তার মৃত্যু
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রংপুরে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শফিকুল ইসলাম শফি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রংপুরের নব্দীগঞ্জ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মামাতো ভাই শামছুল আলম খান বুলেট মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শফিকুল ইসলাম শফি ও তাঁর স্ত্রী দুজনেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তিনি হাসপাতালে ডিউটি শেষে ব্যক্তিগত কাজে মটরসাইকেলে রংপুরের নব্দীগঞ্জে গেলে দুর্ঘটার কবলে পড়েন। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যায়।
তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার ভোটমারীর কালীগঞ্জে। পরে আজ শুক্রবার (১২ নভেম্বর) নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত