০৪ নভেম্বর, ২০২১ ১০:১৮ পিএম

বিশ্বে প্রথম করোনার মুখে খাওয়ার ওষুধ অনুমোদন যুক্তরাজ্যের

বিশ্বে প্রথম করোনার মুখে খাওয়ার ওষুধ অনুমোদন যুক্তরাজ্যের
করোনাভাইরাসের জেনেটিকে ত্রুটি ঘটাতে সক্ষম মলনুপিরাভ কোভিড সংক্রমণের পর পাঁচদিন দিনে দুইবার খাওয়ার সুপারিশ করা হয়েছে। ছবি: রয়টার্স

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভ অনুমোদন করেছে যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাকের তৈরি এ ওষুধ অনুমোদন করেছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ নভেম্বর) রয়টার্স এমন খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) করোনার সংক্রমণ ও এর লক্ষণগুলো প্রকাশ হওয়ার পাঁচদিনের মধ্যে যত দ্রুত সম্ভব মলনুপিরাভ খাওয়ার সুপারিশ করেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ এক বিবৃতিতে জানিয়েছেন, করোনার চিকিৎসায় কিভাবে মলনুপিরাভ প্রয়োগ করা হবে সে ব্যাপারে দিক নির্দেশনা দেবে ব্রিটিশ সরকার এবং দেশটির ন্যাশনাল হেলফ সার্ভিস (এনএইচএস)।

এদিকে মুখে খাওয়ার করোনার ওষুধ মলনুপিরাভ যুক্তরাষ্ট্রেও সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। মার্কিন কর্তৃপক্ষ চলতি মাসেই এই ওষুধ অনুমোদনের জন্য বৈঠকে বসবে।

মলনুপিরাভের ব্যবহারিক প্রয়োগে দারুণ সাফল্যের পর মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মেরেক দাবি করেছিল, মুখে খাওয়ার এই ওষুধ করোনার মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে পারবে।

মেরেক জানিয়েছিল, তাদের তৈরি মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির কোভিড আক্রান্তদের মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে দেখেছেন তারা। এছাড়া ওই ওষুধ প্রয়োগের ফলে কোভিড আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার কমিয়ে দেওয়ার ব্যাপারেও সাফল্য পেয়েছে মেরেক।

পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার পর ওই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করে মেরেক ও রিজব্যাক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও