০১ নভেম্বর, ২০২১ ০৭:২২ পিএম

পাঁচ শর্তে একাডেমিক নবায়নের অনুমোদন পেল যশোর আদ-দ্বীন মেডিকেল

পাঁচ শর্তে একাডেমিক নবায়নের অনুমোদন পেল যশোর আদ-দ্বীন মেডিকেল
পাঁচ শর্তে একাডেমিক নবায়নের অনুমোদন পেল যশোর আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজ।

মেডিভয়েস রিপোর্ট: পাঁচ শর্তে যশোর আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের একাডেমিক নবায়নের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে।

রোববার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নিম্নোক্ত শর্তসমূহ আবশ্যিকভাবে দ্রুত প্রতিপালনের শর্তে বেসরকারি আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, যশোরের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।’

শর্তসমূহ

১. বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অধিভুক্তি হালনাগাদ করতে হবে।

২.বেড অকুপেন্সি রেট ২০% বৃদ্ধি করতে হবে।

৩. ফার্মাকোলজি বিভাগের দুইজন এবং মাইক্রোবায়োজলজি বিভাগের একজন করে শিক্ষক নিয়োগ করতে হবে।

৪. সাতটি টিউটোরিয়াল রুম এবং মিউজিয়াম ও ল্যাব সরঞ্জামের ঘাটতি পূরণ করতে হবে।

৫. লাইব্রেরিতে আরও ৫০টি আসন বৃদ্ধি করাসহ পর্যাপ্ত বই সরবরাহ করতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক