০১ নভেম্বর, ২০২১ ০৬:১৪ পিএম

সম্মিলিত প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে: ডা. দীপু মনি

সম্মিলিত প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে: ডা. দীপু মনি
টিকা নেওয়ার পরেও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। ছবি: সহিদ

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও শিক্ষা, এই দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ফলে করোনা মোকাবেলা আরও সহজতর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন কাজের ধরন থাকলেও কোভিড মহামারীকালে সকলে সম্মিলিতভাবে কাজ করেছে। সমন্বয়ের মাধ্যমে কাজ করার ফলে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই অভিজ্ঞতা শিক্ষার্থীদেরকে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভুমিকা রাখবে’। 

স্কুল শিক্ষার্থীদের টিকাদানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রশংসা করে তিনি বলেন, ‘১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন, এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর কঠোর পরিশ্রম করেছে। শিক্ষার্থীদের টিকা পরবর্তী জটিলতা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। যে কোন সমস্যায় তারা তাৎক্ষণিক সেবা প্রদান করবে।’

এ সময় টিকা নেওয়ার পরেও শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, এ লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. দীপু মনি।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা সচিক মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিচিব আমিনুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

প্রসঙ্গত, সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে রাজধানীর ৮টি কেন্দ্রে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে ২১টি জেলায় এবং ধাপে ধাপে সারাদেশে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

►বক্তব্যটি দেখতে ক্লিক করুন

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক