০১ নভেম্বর, ২০২১ ১১:১৭ এএম
স্কুল শিক্ষার্থীদের করোনা টিক প্রদান শুরু

শিগগিরই সারাদেশে স্কুলশিক্ষার্থীদের টিকা প্রদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই সারাদেশে স্কুলশিক্ষার্থীদের টিকা প্রদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আট কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার করে ৪০ হাজার টিকা দেওয়া হবে। দেশে সে পরিমাণ মজুদ রয়েছে। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে রাজধানীর ৮টি কেন্দ্রে এই স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিগগিরই এই কার্যক্রম প্রতিটি জেলায় শুরু করা হবে।

আজ রোববার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

এর মাধ্যমে রাজধানীর ৮টি কেন্দ্রে ১২-১৭ বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা টিক প্রদান কার্যক্রম শুরু হলো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ ব্যবস্থায় এ টিকা দেওয়া হচ্ছে। শুরুতে ঢাকার ৮টি কেন্দ্রে পরবর্তীতে ২১টি জেলায় এরপর সারাদেশে টিকা দেওয়া শুরু হবে। 

তিনি বলেন, ‘আমরা প্রতিদিন যে ৫-৬ লাখ টিকা দেই, সেটিকে ১০ লাখে উন্নীত করার কাজ চলমান আছে। অল্প দিনেই তা শুরু হয়ে যাবে। আট কেন্দ্রে প্রতিদিন ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ৫ হাজার করে ৪০ হাজার টিকা দেওয়া হবে। দেশে সে পরিমাণ মজুদ রয়েছে। 

দেশের কেউ টিকার আওতার বাইরে থাকবে না উল্লেখ করে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা অনেক ভালো। আমরা একদিনে ৮০ লাখেরও বেশি টিকা দিয়েছি। এই সক্ষমতা আমাদের আছে। আমাদের রেগুলার টিকা কার্যক্রম চলমান আছে। আমরা যখন ৮০ লাখ টিকা দেই, তখনও তা চলমান থাকে। আমরা প্রতিদিন ৫-৬ লাখ টিকা দিয়ে থাকি। এখানে আরও ৪০ হাজার স্কুল শিক্ষার্থী যুক্ত হলো। ৪০ হাজার কেন, চার লাখ যুক্ত হলেও আমরা সেটা দিতে পারবো। আমাদের তার জন্য জনবল, টিকা, ব্যবস্থা সবই আছে। আরও প্রয়োজন হলে আরও বাড়াবো।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২১ কোটি টিকা ক্রয় করেছি। এই টিকা কিনতে হাজার হাজার কোটি টাকা লেগেছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেয়ে যাচ্ছি। সেখানেও প্রায় ৭ কোটি টিকার প্রতিশ্রুতি আছে। কাজেই টিকার অভাব হবে না।’

শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তোমরা টিকা পেয়ে যাবে, পড়াশোনায় মনোযোগী হও। স্কুলে আসো, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সংক্রমণ কিন্তু টিকা রোধ করতে পারে না।’

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্তে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক