১৪ অক্টোবর, ২০২১ ০১:১১ পিএম

স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন

স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা প্রয়োগ শুরু হয়। তাদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা‌নিকগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে ১০ জন, কর্ণেল মালেক উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ জন ও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১২০ জনকে ক‌রোনার দেওয়া হবে টিকা। টিকা দেওয়া শেষে তা‌দের‌কে ৭ থেকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হ‌বে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

১২ থেকে ১৭ বছরের ১ কো‌টি শিশুকে ফাইজারের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক