০১ নভেম্বর, ২০২১ ১০:৪৫ এএম
‘চিকিৎসাবিজ্ঞানের আদিকথা' বইয়ের মোড়ক উন্মোচন 

শিক্ষার্থীদের অতিরিক্ত পরীক্ষার চাপ কমানো হবে: ডা. দীপু মনি

শিক্ষার্থীদের অতিরিক্ত পরীক্ষার চাপ কমানো হবে: ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের আদিকথা বইয়ের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের ক্রমবিকাশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ছবি: মো. সোহেল গাজী ও মো. আরিফ খান।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের অতিরিক্ত পরীক্ষার চাপ কমানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩১ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চিকিৎসাবিজ্ঞানের আদিকথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চিকিৎসাবিজ্ঞানের আদিকথা বইটি অবশ্যই ব্যতিক্রম। এর মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের ক্রমবিকাশ অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, সকল ধর্মেই বিশেষ করে ইসলাম ধর্মে জ্ঞান-বিজ্ঞানকে বেশি করে জানতে ও চর্চা করতে উৎসাহিত করা হয়েছে। ধর্মের সঙ্গে প্রগতির কোনো দ্বন্দ্ব নেই। তারপরও বর্তমানে ধর্মান্ধতা বাড়ছে, যা অবশ্যই রুখতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসাবিজ্ঞানের আদিকথা বইটি দেশের জন্য সম্পদ। এটা যেমন চিকিৎসাপেশার সাথে জড়িতদের জানা প্রয়োজন, তেমনি যারা চিকিৎসক নন তারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবেন।

তিনি আরো বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান করা সম্ভব হয়েছে। আগামীতে ৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদেওর এই টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বইয়ের বিষয়বস্তুর উপর সচিত্র উপস্থাপনা করেন বইটির লেখক ও সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান। অনুষ্ঠানে দেশব্যাপী ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এবং বইটি নিয়ে বিশিষ্টজনের ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বলেন, চিকিৎসাবিজ্ঞানের আদিকথা বইটিতে পুরনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের সেতুবন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের খ্রিস্টপূর্ব অবস্থা হতে বর্তমান সময় পর্যন্ত তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে চিকিৎসকসহ সকলেই চিকিৎসাবিজ্ঞানের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক