নিউইয়র্কে ডা. বিশাখা ঘোষের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ফুসফুস ক্যানসারের কাছে হেরে গেলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কার্যালয়ের বিভাগীয় কনসালটেন্ট ডা. বিশাখা ঘোষ।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫২ বছর।
ডা. বিশাখা ঘোষ ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। মৃত্যুকালে তিনি সন্তান-সন্তুতি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. বিশাখা ঘোষের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
ডা. বিশাখা ঘোষের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১২ ঘন্টা আগে
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬