১৮ অক্টোবর, ২০২১ ১০:১৮ এএম

৫৩ নার্সিং কমকর্তাকে বদলি

৫৩ নার্সিং কমকর্তাকে বদলি
সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স পদমর্যাদার এসব কর্মকর্তাকে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৫৩ নার্সিং কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স পদমর্যাদার এসব কর্মকর্তাকে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে। 

রোববার (১৭ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকার অধীনে কর্মরত নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সগণকে তাদের আবেদনের প্রেক্ষিতে বর্তমান কর্মস্থল হতে আদেশে বর্ণিত শূণ্যপদে বদলি/পদায়ন করা হলো।’

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি হওয়া নার্সিং কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে এ বদলি আদেশ হওয়ায় তারা টিএ-ডিএ পাবেন না। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, সিভিল সার্জন, সেবা তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।  

 ►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক