১৬ অক্টোবর, ২০২১ ১২:৩২ পিএম

যুক্তরাজ্যের ক্লিনিকে ৪৩ হাজার ভুয়া করোনার রিপোর্ট

যুক্তরাজ্যের ক্লিনিকে ৪৩ হাজার ভুয়া করোনার রিপোর্ট
ভুয়া প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটির আরটি-পিসিআর পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস আক্রান্ত ৪৩ হাজার মানুষকে ভুয়া কোভিড ‘নেগেটিভ’ সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে যুক্তরাজ্যের এক ক্লিনিকের বিরুদ্ধে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ স্থানীয় সময় শুক্রবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

মাসাধিক সময় ধরে এসব ভুয়া সনদ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ইউকেএইচএসএ কর্তৃপক্ষ বলেছে, ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

ইউকেএইচএসএ’র এক বিবৃতিতে বলা হয়,গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে মানুষ ল্যাব টেস্টের এমন ভুল রিপোর্ট পেয়েছে। যারা এমন সনদ পেয়েছেন, তাদের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা।

দেশটির স্বাস্থ্য সুরক্ষার কর্তৃপক্ষ জানিয়েছে, মিথ্যা ও নেতিবাচক পরীক্ষার ফলাফলের প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটিকে আরটি-পিসিআর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার বলছে, এলএফডির তুলনায় পিসিআর পরীক্ষা বেশি নির্ভুল হয়। তাই এলএফডি পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল এলে মানুষ সেলফ-আইসোলেশনে থাকা বন্ধ করতে পারে।

সেক্ষেত্রে ল্যাবরেটরির পিসিআর পরীক্ষায় ভুল নেগেটিভ সনদের মানে হচ্ছে, ভুলবশত করোনাভাইরাস আক্রান্ত হাজার হাজার মানুষের সেলফ আইসোলেশন বন্ধ করার সংকেত দিয়ে দেওয়া। আর এমন হওয়া মানে অন্যদের সংক্রমিত হওয়ার বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হওয়া।

ইউকেএইচএস-এর পাবলিক হেলথ বিভাগের পরিচালক উইল ওয়েলফেয়ার রয়টার্সকে বলেন, আমরা ওই ল্যাবে অনুসন্ধান করেছি। এলফডি কিংবা পিসিআর পরীক্ষার কিটে কোনো সমস্যা অনুসন্ধানে পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও