১০ অক্টোবর, ২০২১ ১০:৩৬ পিএম

মানসিক রোগ প্রতিরোধে বৈষম্য নিরসনের আহ্বান

মানসিক রোগ প্রতিরোধে বৈষম্য নিরসনের আহ্বান
অনুষ্ঠানে মানসিক রোগ প্রতিরোধে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। ছবি: মজিবুর রহমান

মেডিভয়েস রিপোর্ট: ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

এ উপলক্ষে আজ রোববার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত সভায় মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে মানসিক রোগ প্রতিরোধে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার আহ্বান জানান তারা। বলেন, এ নিয়ে উদাসীনতার কারণে অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে এবং এ সমস্যা ক্রমাগতভাবে বাড়ছে।

অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিসংখ্যান তুলে ধরা হয়। তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্ত বয়স্কদের ১৬ দশমিক ১ ভাগ মানসিক রোগে ভুগছেন। আর আঠারো বছরের কম বয়সীদের এ হার ১৮.৪ শতাংশ। উদ্বেগজনিত রোগে ভুগছেন ৪ দশমিক ৫ ভাগ। বিষণ্ণতা রোগে ভুগছেন ৬ দশমিক ৭ ভাগ।

স্বাস্থ্যকর্মী ও মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়।

দেশের চিকিৎসকরা সব ধরনের মানসিক চিকিৎসা দিতে সক্ষম বলে জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মানসিক স্বাস্থ্য দিবস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক