০৯ অক্টোবর, ২০২১ ০৬:৪৭ পিএম

চলে গেলেন পদার্থবিজ্ঞানী হারুনুর রশীদ

চলে গেলেন পদার্থবিজ্ঞানী হারুনুর রশীদ
অধ্যাপক এ. এম. হারুন-অর-রশীদ।

মেডিভয়েস রিপোর্ট: বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবসরপ্রাপ্ত ভাষা অধ্যাপক, সৈনিক ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এ. এম. হারুন-অর-রশীদ।

আজ শনিবার (৯ অক্টোবর) সকাল রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাবির জনসংযোগ বিভাগের পরিচালক মাহবুব আলম।

ঢাবির সাবেক এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শোকবাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. এ. এম. হারুন-অর-রশীদ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ। তিনি ছিলেন আদর্শবান, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ সম্পন্ন একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোস অধ্যাপক এই গুণী শিক্ষকের অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চের পরিচালক এবং ইউজিসি অধ্যাপকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পদার্থ বিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক