দেশে এলো কোভিশিল্ডের আরও ১০ লাখ টিকা
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ১০ লাখ ডোজ কোভিশিল্ডের টিকা দেশে পৌঁছেছে। শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ কোভিশিল্ডের টিকা সন্ধ্যা পাঁচটা ৫৪ মিনিটে এসে পৌঁছেছে।’
এর আগে ঢাকার ভারতীয় হাইকমিশন এক ক্ষুদে বার্তায় জানায়, ‘ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা বাণিজ্যিকভাবে ১ মিলিয়ন কোভিশিল্ডের টিকা শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় আসবে।’
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি। এতে বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যারা কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। পরে অবশ্য চলতি বছরের জুলাই মাসে জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দেশে আসার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া শুরু হয়।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২