০৯ অক্টোবর, ২০২১ ০৪:১৫ পিএম
নার্সদের প্রতি বিএসএমএমইউ ভিসি

সর্বোচ্চ সহানুভূতি নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা দিন

সর্বোচ্চ সহানুভূতি নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা দিন
ক্যাপিং সেরিমনি অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: আধুনিক নার্সিং সেবার অগ্রদূত মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদের সর্বোচ্চ সহানুভূতি দিয়ে পরিবারের সদস্যদের মতো সেবা দেওয়ার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ শনিবার (৯ অক্টোবর) সকালে বিএসএমএমইউর ‘এ’ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েট নার্সিং বিভাগের দশম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ‘ক্যাপিং সেরিমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নার্সরা নিজেকে এমনভাবে তৈরি করবে এবং রোগীদেরকে সেবা প্রদান করতে হবে, যাতে দেশের রোগীরা বিদেশ না যায়। হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যায়, সেদিকে নার্সদেরকে লক্ষ্য রাখতে হবে।’

নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদানসহ পেশার উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘নার্সিং শিক্ষার উন্নয়নে বিএসএমএমইউতে আগামী সেশন থেকে এমএসসি নার্সিং কোর্স চালু করা হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিএসএমএমইউর নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেনবিএসএমএমইউ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, বিএসএমএমইউ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, বিএসএমএমইউর হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক