০৭ অক্টোবর, ২০২১ ০৩:২৪ পিএম

ডায়াবেটিসের বিদেশি ডিগ্রি প্রত্যাখ্যান: কারণ জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কমিটি

ডায়াবেটিসের বিদেশি ডিগ্রি প্রত্যাখ্যান: কারণ জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কমিটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডা. মো. ইশতেয়াক আজিজ খানের বিদেশ থেকে অর্জিত ডায়াবেটিসের ডিগ্রির স্বীকৃতি ও সমমান লাভের আবেদন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) হতে প্রত্যাখানের কারণসমূহ বিবেচনার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘ডা. মো. ইশতেয়াক আজিজ খান (রেজি নং-এ-২৮৮৩৭) এর যুক্তরাজ্যের এডিনবাগস্থিত কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয় হতে অর্জিত মাস্টার্স অব সাইন্স ইন ডায়াবেটিস ডিগিকে এমএসসি ইন ডায়াবেটিস ডিগ্রি হিসেবে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি ও সমমান লাভের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০ এর ১৬(২) ধারা অনুসারে বিএমএন্ডডিসি বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিএমএন্ডডিসি হতে ডা. মো. ইশতেয়াক আজিজ খানের অর্জিত মাস্টার্স অব সাইন্স ইন ডায়াবেটিস ডিগ্রিকে এন্ডুক্রাইন, ডায়াবেটিস অ্যান্ড মেটাবোলিক ডিসঅর্ডারের ছয় মাস মেয়াদি ট্রেনিং কোর্স হিসেবে স্বীকৃতি জ্ঞাপন করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায়, বর্ণিত চিকিৎসকের অর্জিত ওই ডিগ্রিকে এমএসসি ইন ডায়াবেটিস ডিগ্রি হিসেবে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি ও সমমান লাভের আবেদন বিএমএন্ডডিসি হতে প্রত্যাখানের কারণসমূহ বিবেচনার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ১৬ (২) ধারা অনুসারে নিম্নবর্ণিতভাবে কমিটি গঠন করা হলো।’

পাঁচ সদস্যের কমিটিতে সভাপতি ও সদস্য সচিব হিসেবে থাকবেন যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক (চিকিৎসা শিক্ষা)। এছাড়া সদস্য হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডুক্রাইন অ্যান্ড মেটাবোলিক ডিসঅর্ডার বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ এন্ডুক্রাইন অ্যান্ড মেটাবোলিক ডিসঅর্ডার বিভাগীয় প্রধান ও সেন্টার ফর মেডিকেল এডুকেশনের প্রতিনিধি।

‘বর্ণিত কমিটিকে যথাশীঘ্র মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য অনুরোধ করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক