২৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৫ এএম

দেশে এলো ফাইজারের আরও ২৫ লাখ ভ্যাকসিন

দেশে এলো ফাইজারের আরও ২৫ লাখ ভ্যাকসিন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে দেশে এসেছে ফাইজারের আর ২৫ লাখ ডোজ টিকা।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় মালদ্বীপিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালানটি এসে পৌঁছায়।

এ সময় টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ দেশে আসে ও দ্বিতীয় দফায় আসে আরও ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা। আজ আসা ২৫ লাখ ডোজ নিয়ে মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছাল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক