২২ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৪ পিএম

বিমানবন্দরের পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাব চালু

বিমানবন্দরের পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাব চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাব চালু করা হয়েছে। এদিন মোট ৪৬ জন যাত্রীর পরীক্ষামূলক করোনা পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর)  বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে করোনা পরীক্ষার পর ৪৬ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দেশ ছেড়েছে। বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর তাদের বোর্ডিং করা হয়।

সূত্রে জানা যায়, বুধবার বিকালেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে ৪৬ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবারও আরটি-পিসিআর পরীক্ষাগারের মাধ্যমে এই যাত্রীদের করোনা পরীক্ষা করবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক