২১ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৪০ পিএম

ফুসফুসের সংক্রমণে সাবেক কোচ জালাল আহমেদের মৃত্যু

ফুসফুসের সংক্রমণে সাবেক কোচ জালাল আহমেদের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শ্বাসকষ্ট ও ফুসফুস জনিত সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭০ বছর বয়সী সাবেক এই কোচ। গত ১৫ সেপ্টেম্বর থেকে অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন জালাল আহমেদ চৌধুরী। কোচিং পেশা ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত সেরা কোচদের একজন তিনি।

সত্তর ও আশির দশকে মাঠে ক্রিকেট খেলেছেন জালাল আহমেদ চৌধুরী। পরে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার হাত ধরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আশরাফুল-তুষার ইমরানরা উঠে এসেছেন। শুধু ক্রিকেট খেলা ও কোচিং নয়, ক্রীড়া সাংবাদিক হিসেবেও দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক