২১ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫২ এএম

এবার দুই মিডওয়াইফের সহায়তায় বাসে ফুটফুটে বাচ্চা প্রসব

এবার দুই মিডওয়াইফের সহায়তায় বাসে ফুটফুটে বাচ্চা প্রসব
ডেলিভারি সম্পন্ন হওয়ার পর বাচ্চা কোলে নিয়ে বাসে দাঁড়িয়ে আছেন মিডওয়াইফ।

মেডিভসেয় রিপোর্ট: চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই মিডওয়াইফের সহায়তায় বাসের মধ্যে কোন ঝামেলাহীনভাবে প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনার দিতে গিয়ে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) অর্থ সম্পাদক ডা. রাজিব দে বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাস পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে। পরে বাসের যাত্রীরা আমাদের জরুরি বিভাগে এসে জানায়, বাসে একজন প্রসূতি মা আছেন, যার প্রসব-বেদনা শুরু হয়েছে। আমরা যাতে তাকে গিয়ে উনাকে দেখি। সাথে সাথে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিনকে সাথে নিয়ে রোগীকে দেখতে যান। পরে দেখা যায়, ওই প্রসূতি মা ডেলিভারি হবার পথে। তারপর মিডওয়াইফদের সহায়তায় বাসের মধ্যে প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করা হয়।’

‘পরে বাচ্চা এবং মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসব পরবর্তী চিকিৎসা প্রদান করা হয়। আমাদের সাথে আরও সহায়তা করেছেন উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) অজয় কুমার শীল, ওয়ার্ডবয় হাসান ও রিন্টু নাথ’, বলেন তিনি।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে সন্তান প্রসবের জন্য কুষ্টিয়া থেকে ট্রেনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রওয়ানা দেন এক প্রসূতি। খানিকটা পথ অতিক্রম করতেই শুরু হয় প্রসব বেদনা। এমনই সংকটময় মুহূর্তে কাকতালীয়ভাবে ট্রেনেই মিলে নারী চিকিৎসকের সন্ধান। নিজের কর্তব্য পালনে সামান্য কুণ্ঠাবোধ করেননি তিনি। খবর পাওয়ার সঙ্গে নির্ধারিত কামরায় গিয়ে সযত্ন পরিচর্যায় বাচ্চা প্রসবের কাজ সম্পন্ন করেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক