২০ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৪২ পিএম
চলে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক
ডা. ওয়াহিদুর রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ডা. ওয়াহিদুর রহমান মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ একমাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে চট্টগ্রামের হালিশহরে সড়ক দুর্ঘটনায় আহত হন ডা. ওয়াহিদ।
তিনি চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএসের পর তিনি মেডিসিনে এফসিপিএস এবং এমসিপিএস কোর্স সম্পন্ন করেছন। সর্বশেষ তিনি এমডি ফেইজ-বিতে নিউরোমেডিসিনে অধ্যয়নরত ছিলেন।
ডা. ওয়াহিদুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত