ডেঙ্গুতে মৃতদের পরিবারকে সহায়তার ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এলজিআরডি মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিক সম্পৃক্ততা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে সেপ্টেম্বরের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ কমে আসতে পারে। ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের জন্য ইন্টার্নাল অডিটের পাশাপাশি এক্সটার্নাল অডিটের ব্যবস্থা করা হয়েছে।
উপমহাদেশে কোনো দেশই ডেঙ্গিমুক্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গুতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বাংলাদেশ অনেক ভালো আছে। সরকার ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে নীতিমালা প্রণয়ন করেছে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি সেল প্রতিষ্ঠা করা হয়েছে। যেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় রোগীদের এলাকা চিহ্নিত করে ওই এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই মেয়র পরিশ্রম করছেন বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এ প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। পরে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ড. এসএম মোর্শেদ, সাংবাদিক অনিমেষ কর, সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা, সাংবাদিক ফালগুনী রশীদ ও সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত।
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫
-
২২ নভেম্বর, ২০২৫
-
২০ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
১৬ নভেম্বর, ২০২৫
-
১৫ নভেম্বর, ২০২৫