২৯ অগাস্ট, ২০২১ ১০:২১ পিএম

করোনায় তরুণ চিকিৎসক রুকন জামানের মৃত্যু

করোনায় তরুণ চিকিৎসক রুকন জামানের মৃত্যু
ডা. রুকন জামান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ চিকিৎসক রুকন জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তান ডা. রুকন জামান জেলার আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি পাস করেন।

এর পর ২০১১-১২ শিক্ষাবর্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। ডা. রুকন ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক