২৬ অগাস্ট, ২০২১ ০৮:৫০ পিএম

শিক্ষক-কর্মকর্তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে টিকা নেওয়ার নির্দেশ

শিক্ষক-কর্মকর্তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে টিকা নেওয়ার নির্দেশ
ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের কারণে সরকার দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পর খুলে দেওয়ার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলক টিকা নিতে বলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি বলেন, বর্তমানে সারাদেশে টিকার কার্যক্রম চলছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এর আওতায় এসেছে। এখানো যারা টিকার আওতায় আসতে পারেননি, তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলক টিকা নিতে হবে। যদি কারও শারীরিক সমস্যা থাকে তবে তা লিখিতভাবে অধিদপ্তরকে জানাতে হবে। তাদের বিষয়ে অধিদপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সভার এক সূত্রে জানা গেছে, সংক্রমণ ও মৃত্যুর হার কমায় আগামী অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে সব প্রস্তুতি শুরু করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলক টিকা দুটি ডোজ নিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আমাদের রয়েছে। নতুন করে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে হবে। করোনা সংক্রমণের হার কত শতাংশে নামলে আমরা স্কুল-কলেজ খুলতে পারি আগামী সপ্তাহের শুরুতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমরা সশরীরে শ্রেণিপাঠ কার্যক্রম শুরু করতে চাই।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে সারাদেশে টিকার কার্যক্রম চলছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এর আওতায় এসেছে। এখানো যারা টিকার আওতায় আসতে পারেননি তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিতে হবে। কোন প্রতিষ্ঠানের কতজন টিকা নিয়েছে সেটি অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে চিঠি দিয়ে তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হবে। সেই তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক