১৩ অগাস্ট, ২০২১ ১২:৩১ পিএম

করোনা টিকার তৃতীয় ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রে

করোনা টিকার তৃতীয় ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রে

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফাইজার ও বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার তৃতীয় ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন সংস্থা (এফডিএ)।

আজ শুক্রবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব  তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এফডিএ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুই ডোজের ফাইজার ও মডার্নার টিকার তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে। এ ছাড়া যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তেমন কিছু মানুষকে কোভিড-১৯-এর বুস্টার শট দেওয়ার বিষয় নিয়ে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপদেষ্টা প্যানেল আজ শুক্রবার বৈঠকে বসবে। অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে যাদের অথবা ক্যানসার আক্রান্ত রোগী কিংবা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কোভিড-১৯-এর অতিরিক্ত ডোজ দেওয়া যায় কি না, তা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বিতর্ক করে আসছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন টিভি প্রতিবেদনে বলা হয়েছে, ‘যাঁদের রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল, তাঁদের জন্য করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এফডিএ এই ঘোষণা দিতে পারে। সেই ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই তৃতীয় ডোজ অনুমোদন পেল।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও