০৩ অগাস্ট, ২০২১ ০৪:৩৬ পিএম

স্থগিত হওয়া চবির ফাইনাল প্রফ শুরু ১৬ আগস্ট

স্থগিত হওয়া চবির ফাইনাল প্রফ শুরু ১৬ আগস্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা আগামী ১৬ আগস্ট শুরু হবে বলে জানিয়েছেন চবির মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কয়েকবার চবির এমবিবিএস ফাইনাল স্থগিত ঘোষণা করা হয়।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, চবির ফাইনাল প্রফের রুটিন প্রকাশ করা হয়েছে। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে চবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার (নতুন সিলেবাস ২০১২) নভেম্বর ২০২০ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শেষ হবে।

এছাড়া লিখিত পরীক্ষা শুরু হওয়ার পাঁচদিনের মধ্যে প্রাকটিক্যাল, ওরাল ও ব্যবহারিক পরীক্ষা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফ পরীক্ষা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত