২৮ জুলাই, ২০২১ ০৪:০৮ পিএম

১২ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত বাবা-ছেলের মৃত্যু

১২ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত বাবা-ছেলের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলায় ১২ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে বাবা আবু সৈয়দ চৌধুরীর এবং আজ বুধবার (২৮ জুলাই) ছেলে মো. আলমগীর মৃত্যুবরণ করেন। বাবা ও ছেলে মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘২২ জুলাই মো. আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন একই হাসপাতালে ভর্তি করা হয় তার বাবা আবু সৈয়দ চৌধুরীকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। আজ সকাল নয়টার দিকে ছেলে মো. আলমগীর মারা যান।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক