২৫ জুলাই, ২০২১ ০৪:৫২ পিএম

ডেঙ্গু সন্দেহে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

ডেঙ্গু সন্দেহে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারীর মধ্যেই দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সন্দেহে তিনজন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। 

রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু সন্দেহে ৩জন মৃত্যুবরণ করেছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মোট ১০২ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিনজনকে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোটি এক হাজার ৬৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের মধ্যে মোট এক হাজার ২১৬ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। 

এতে আরও বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ৪৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতারে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে মোট ৪৫৪ জন রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া অন্যান্য বিভাগে মোট ছয়জন রোগী হাসপাতালে ভর্তি আছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক