করোনায় স্বাস্থ্যের সাবেক সহকারী পরিচালক ডা. এমদাদুল হকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. মো. এমদাদুল হক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
ডা. এমদাদুল হক রংপুর মেডিকেল কলেজের ৭ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেছেন।
তিনি বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যশোরের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. মো. এমদাদুল হকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬