১৭ জুলাই, ২০২১ ০৮:৪২ এএম
করোনায় ডা. আহসান ইকবালের মৃত্যু
ডা. আহসান ইকবাল। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল সাবেক কো-অর্ডিনেটর ডা. আহসান ইকবাল।
শুক্রবার (১৫ জুলাই) ভোর চারটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
ডা. আহসান ইকবাল ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি ছিলেন সৌদি আরবের একটি হাসপাতালের মেডিকেল অফিসার। ল্যাব এইডের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. আহসান ইকবালের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত