১৬ জুলাই, ২০২১ ১১:৩৮ এএম

রামেকের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ জুলাই) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে পুরুষ ১১ জন ও চারজন নারী মারা গেছেন। এর মধ্যে ২১-৩০ বছর বয়সী একজন যুবক মারা গেছেন, বাকি মৃতদের বয়স ৪১-৬৫ বছরের ওপরে ছিল।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন এবং করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার ১০ জন, নাটোর জেলার দুইজন, পাবনার একজন, মেহেরপুর জেলার একজন, নওগাঁ জেলার তিনজন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২৪২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৫৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৯৮ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক