১৫ জুলাই, ২০২১ ০৪:০৮ পিএম
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইসিইউতে থাকা রোগীদের কোনো ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল সোয়া তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসেই আমরা ২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে সব মিলিয়ে আমাদের ১৫ মিনিট সময় লাগে।’
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত