১২ জুলাই, ২০২১ ১১:৩১ এএম

ঢাবি মেডিসিন অনুষদের ডিনের পিতার মৃত্যু

ঢাবি মেডিসিন অনুষদের ডিনের পিতার মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী শাকিলের পিতা মোহাম্মদ নবী মস্তিষ্কের স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১১ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গতকাল জানাযা শেষে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশন স্টুডেন্ট উইং গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

মোহাম্মদ নবীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক