০৭ জুলাই, ২০২১ ১০:২৫ এএম

দুই মাস পর ফের উন্মুক্ত হলো ‘সুরক্ষা অ্যাপ’

দুই মাস পর ফের উন্মুক্ত হলো ‘সুরক্ষা অ্যাপ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে জনসাধারণের জন্য আবারও নিবন্ধনের সুযোগ উন্মুক্ত হয়েছে ‘সুরক্ষা অ্যাপ’টি। 

মঙ্গলবার (৬ জুলাই) রাত নয়টা থেকে নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আইসিটি বিভাগ সূত্র জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে মঙ্গলবার রাত থেকেই সুরক্ষা প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ৭ জুলাই সকাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে। এর আগ পর্যন্ত যারা নিবন্ধন করবেন তারা কোনো ধরনের সমস্যায় পড়লে সকালের মধ্যেই সেগুলোর সমাধান করা হবে।

যারা এখনও নিবন্ধন করেননি, তারা সুরক্ষা প্ল্যাটফর্মে গিয়ে নিবন্ধন করে নিতে পারবেন। এবার নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এছাড়া এবার টিকা নিবন্ধনের অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। ৫৫ বছর বয়সি রোহিঙ্গারাও নিবন্ধন করতে পারবেন।

এ বিষয়ে সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে যাদের বয়স ৩৫ বছরের বেশি, তারা এখানে নিবন্ধন করতে পারবেন। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতেও নিবন্ধনের ব্যবস্থা থাকছে। যারা নিবন্ধন করবেন, তারা এসএমএস পাওয়ার পর কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।’

এবার উপজেলা পর্যন্ত যে কেন্দ্রগুলোতে ভ্যাকসিন প্রয়োগ করা হবে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তথ্য দেন প্রতিমন্ত্রী ।

তিনি বলেন, বিশেষ ক্যাটাগরি, বিদেশগামীদের ক্যাটাগরিসহ সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে এই নিবন্ধন প্রক্রিয়া।

উল্লেখ্য, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বাংলাদেশ ফাইজারের এক লাখ টিকা পেয়েছে। আরও ২৫ লাখ ডোজ টিকা এসেছে মডার্নার। এছাড়া চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা টিকার ২০ লাখ ডোজও এসেছে দেশে। এসব টিকা দিয়েই এবার ফের জনসাধারণ পর্যায়ে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবার দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ করা হবে মডার্নার ভ্যাকসিন। ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে কেবল ঢাকার সাতটি কেন্দ্রে। আর বাকি সব এলাকায় দেওয়া হবে চীনের সিনোফার্ম ভ্যাকসিন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৭ ফেব্রুয়ারি দেশে জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। ওই সময় ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা এবং ভারতের কাছ থেকে উপহার পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগ করা হয়। একপর্যায়ে সেই ভ্যাকসিনের মজুত শেষের দিকে চলে এলে ভ্যাকসিন প্রয়োগ প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনও।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক