০৬ জুলাই, ২০২১ ১২:১০ পিএম

রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন চারজন এবং করোনা উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার ১০ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন, নাটোরের দুইজন, পাবনার একজন, কুষ্টিয়া জেলার একজন, চুয়াডাঙ্গা জেলার একজন ও নওগাঁ জেলার একজন, জয়পুরহাটের একজন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৯৭ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৯২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৮৯ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক