এ মাসে দরিদ্র লোকদের বিনামূল্যে করোনা পরীক্ষা: স্বাস্থ্য মন্ত্রণালয়
মেডিভয়েস রিপোর্ট: দরিদ্র লোকজন এ মাসে সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১ জুলাই) মন্ত্রণালয়ের এক নোটিসে এ কথা জানানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।’
‘এমতাবস্থায় কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ শনাক্তকরণে পরীক্ষা শুধুমাত্র জুলাই/২০২১ মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে এতদ সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’, বলা হয়েছে নোটিসে।
এর ফলে, গোটা জুলাই মাস জুড়ে দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই নির্দেশনা বলবৎ থাকবে।
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
০২ অক্টোবর, ২০২২
-
২৬ সেপ্টেম্বর, ২০২১
-
২৩ সেপ্টেম্বর, ২০২১
-
২২ সেপ্টেম্বর, ২০২১
-
০৯ মে, ২০২১
-
০৪ এপ্রিল, ২০২১
-
০৯ ডিসেম্বর, ২০২০
আরটি পিসিআর মেশিন অকেজো
মুগদা মেডিকেলে চার দিন ধরে করোনা পরীক্ষা বন্ধ
-
২৯ সেপ্টেম্বর, ২০২০