০১ জুলাই, ২০২১ ০২:৫৩ পিএম

আগামী দুইদিনে দেশে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুইদিনে দেশে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আগামী দুই দিনের মধ্যে দেশে পৌঁছাবে। এর মধ্যে প্রথম চালান হিসাবে প্রায় ১২ লাখ টিকা আগামীকাল দেশে আসবে। আর পরের দিন শনিবার অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে। 

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

জানা গেছে, মর্ডানার প্রথম চালানের টিকা গ্রহণ করতে আগামীকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে চলতি বছরের এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার কোভিড-১৯ টিকাটি জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে করোনা প্রতিরোধে আবারো আজ থেকে দেশজুড়ে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকাদানের পাশাপাশি নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে।

  ঘটনা প্রবাহ : করোনার টিকা
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক