ডা. ইকবাল মাহমুদ

ডা. ইকবাল মাহমুদ

এমডি (কার্ডিওলজি)
হৃদরোগ বিশেষজ্ঞ

০১ জুলাই, ২০২১ ১২:০১ পিএম

‘প্যারাসিটামল জিনিসটাই কেমিক্যাল’

‘প্যারাসিটামল জিনিসটাই কেমিক্যাল’
ছবি: সংগৃহীত

আমরা যে নামে ঔষধ চিনি সেটা আসলে ঔষধের কোম্পানীর দেওয়া নাম বা বাজারের নাম। মূল ঔষধের কেমিক্যাল নামকে বলে জেনেরিক নাম। ধরুন, আমরা সবাই প্যারাসিটামলকে বলি নাপা। আসলে নাপা হচ্ছে বেক্সিমকো কোম্পানীর দেওয়া প্যারাসিটামলের নাম।

প্যারাসিটামল জিনিসটাই মূল কেমিক্যাল। সুতরাং ওষুধটির জেনেরিক নাম প্যারাসিটামল। স্কয়ার কোম্পানির প্যারাসিটামলের নাম এইস (ACE)। তার মানে হচ্ছে কেউ নাপা খাক বা এইস খাক। সে আসলে প্যারাসিটামলই খাচ্ছে। ওষুধ একই, কোম্পানি আলাদা। ওষুধের পিছনে বড় করে কোম্পানীর নাম,তার নীচে ছোট করে জেনেরিক নাম লেখা থাকে।

নিত্য প্রয়োজনীয় ঔষধের এত দাম যে, ঔষধ কিনতে গেলে মানুষের খবর হয়ে যায়। এর মধ্যে দীর্ঘমেয়াদী রোগে যারা ভোগেন তাদের ঔষধ কিনাটা পরিবারের পক্ষে আজকের দিনে অনেক কঠিন। এমন কোন পরিবার বোধয় নাই, যাদের পরিবারে কারো না কারো ডায়াবেটিস, হাইপ্রেসার, হার্টের, ব্রেনের সমস্যার কিছু না কিছু নাই।

একই পরিবারের একাধিক সদস্যেরও এগুলো থাকে। আবার যার একটা আছে অল্পদিনের মধ্যেই কয়েকটা হয়ে যাচ্ছে। ফলে এই মানুষগুলো হয় ঔষধ কিনতে না পেরে ঔষধ বন্ধ করে দেয়, না হয় বাকি সব বাদ দিয়ে শুধু ঔষধ কিনেই দেউলিয়া হয়ে যায়। যেহেতু একই ঔষধ অনেক কোম্পানীর আছে।

কিছু কিছু কোম্পানী তাদের ব্যবসায়িক পলিসি বা সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু ঔষধ অন্য কোম্পানী থেকে অনেক কম দামে বিক্রি করে। মান সম্মত কোম্পানীরই এমন অনেক ঔষধ আছে। অন্যদের একটা ট্যাবলেট বা ক্যাপসুলের টাকা দিয়ে এগুলো দুইটা কিনা যাবে। তার মানে কেউ এসব ঔষধ কিনলে, একমাসের ঔষধের টাকা দিয়ে দুই মাসের ঔষধ পাবেন।

আমাকে কোন কোম্পানী ভিজিট করতে আসলে আমি সব সময় তাদের ঔষধের দাম জিজ্ঞেস করি। যত হাবিজাবিই বলুক, ঔষধ দাম আমার প্রথম বিবেচ্য।ব্যক্তিগত প্রাকটিসে ঐ ঔষধটা লিখলে সবসময় চেষ্টা করি মানসম্মত কোম্পানির অন্য কোম্পানির চেয়ে কম দামে যেটা পাওয়া যায়, সেটা লিখতে। যেমন গ্যাস্ট্রিকের Rabeprazole নামে (জেনেরিক নাম) একটা ঔষধ আছে, যেটা বাজারে Finix,Rabe,Acifix,Paricel,Rebeca,Xorel( এগুলো বিভিন্ন কোম্পানির মার্কেট নাম) এসব নামে পাওয়া যায়।এগুলো সবগুলোই ভালো কোম্পানী।এর মধ্যে ইবনে সিনার Xorel এর দাম ৩টাকা বাকি সবগুলো ৭ থেকে ৮ টাকার মধ্যে। আমি ম্যাক্সিমাম সময় Xorel লিখি। ৩ টাকায় ভালো ঔষধ পেলে কেন ৭-৮ টাকা খরচ করবে? আমার জীবনে আমি যত Rosuvastatin লিখছি ৯৫% আমি Rostatin লিখছি কারণ এটার দাম সবচেয়ে কম। তেমনি ডায়াবেটিসের মেটফরমিন আমি Informet লিখি,Montelukast লিখলে Lumona লিখি।কারণ রোগীর টাকা বাঁচে।

এখন কোন ঔষধটার দাম কম সেটা বেছে বেছে লেখা কোনভাবেই ডাক্তারের দায়িত্ব না। খুব ভালো হত, সব কোম্পানীই যদি তাদের অন্তত একটা ঔষধ বাজারে অন্যদের চেয়ে কমে বিক্রি করতো। যেহেতু এমন নাই, ম্যাক্সিমাম ঔষধ মানুষকে কিনতে হচ্ছে।

সব কিছু বিবেচনায় বাড়তি কিছু দায়িত্ব নিলে ক্ষতি কি? কত কিছু নিয়েই তো ভাবি।কত ঔষধের নামই তো মনে রাখি। একই ঔষধ ২০ কোম্পানীর নামও মুখস্থ পারি। না হয় কমে দামে পাওয়া যায় এমন কিছু মনে রাখলাম। 
সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারাটা যেমন গুরুত্বপূর্ণ, রোগীর আর্থিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা পদ্ধতি ঠিক করাটাও গুরুত্বপূর্ণ। সেইম ঔষধ মানসম্পন্ন কোম্পানীর কম দামে পাওয়া যায়।এমন কয়েকটার নাম দিলাম। কোন ডাক্তার চাইলে এমন ঔষধ লিখতে পারেন, কেউ তার নিজের বা পরিবারের জন্য কিনলে এই জেনেরিকে কম দামের প্রোডাক্টগুলো কিনতে পারেন, টাকা বাঁচবে।

আমি যেগুলোর নাম দিয়েছি সবগুলোই মান সম্পন্ন। এগুলো লিখতে হবে এমন কোন কথা নাই। লেখাটার উদ্দেশ্যই হলো ঔষধ লেখার সময় সমান কোয়ালিটির কম দামের ঔষধটা লিখা। বায়োইকুভ্যালেন্সি চিন্তা করে লিখলে তার মধ্যেও কোন কোনটা অপেক্ষাকৃত কম দামে আছে, নতুন বাইলেয়ার, মাইক্রোপিলেট এলু এলু প্যাক এসব টেকনোলজি চিন্তা করলেও তার মধ্যে ভালো কোম্পানীর অপেক্ষাকৃত কম দামের টা লেখা। এই লেখা পড়ে জীবনে শুধু একজন একটা ঔষধ লিখলেও আমি মনে করবো আমার লেখাটা সফল। (এটা কোন কোম্পানির প্রমোশন পোস্ট না,নিজের মতো করে করা আমার একটা এনালাইসিস)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত