০১ জুলাই, ২০২১ ১১:০৩ এএম
চাঁপাইনবাবগঞ্জের

যেসব এলাকায় টহলে থাকবে সেনাবাহিনী ও বিজিবি

যেসব এলাকায় টহলে থাকবে সেনাবাহিনী ও বিজিবি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে ১ জুলাই থেকে ৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত লকডাউন কার্যকরে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সেনাবাহিনী ও বিজিবির টহল এলাকা নিম্নরুপভাবে নির্ধারণ করা হলো।’

চাঁপাইনবাবগঞ্জ সদরের সাতটি এলাকায় সেনাবাহিনী টহলে থাকবে। যথা- বারঘরিয়া বাজার, পুরাতন বাজার, পিটিআই মোড়, বিশ্বরোড মোড়, বটতলাহাট, মহারাপুর বাজার ও রামচন্দ্রপুর হাট।

শিবগঞ্জ উপজেলার তিনটি স্থানে সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। যথা- শিবগঞ্জ বাজার, কানসার্ট বাজার ও তৎসংলগ্ন এলাকা, রাণীহাট বাজার, সোনামসজিদ ও মনাকথা বাজার।

গোমস্তাপুর উপজেলার সাতটি জায়গায় সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। যথা-বাঙ্গাবাড়ি হাট, গোমস্তাপুর বাজার, রহনপুর বাজার, চৌতালা হাট, মাতাহারা বাজার, বয়ালিয়া বাজার ও আড্ডা বাজার।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ও ভোলারহাট উপজেলার আটটি জায়গায় সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। যথা- নাচোল বাসস্ট্যান্ড, নেজামপুর বাজার, মল্লিকপুর ও পাহাড়পুর বাজার, সোনাইচন্ডী হাট, আম ফাউন্ডেশন এরিয়া, গোহালবাড়ি হাট, জামবাড়িয়া হাট এবং ভোলারহাট বাজার।

এতে আরও বলা হয়েছে, মোতায়েনকৃত বাহিনীর টিম লিডার বা কমান্ডার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন এবং সূত্রোক্ত স্মারকে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিত করবেন।

আদেশের অনুলিপি অবগতির জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও বাজশাহী বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক