চাকরিতে স্থায়ী হলেন ১৯০ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৯০ চিকিৎসককে চাকরিতে স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৮ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৯০ জন কর্মকর্তার চাকরি বিসিএস নিয়োগ বিধি ১৯৮১ এর বিধি ৭(১) ও ৭(২) এবং ৮(এইচ) অনুসারে তাঁদের পার্শ্বে বর্ণিত তারিখ হতে স্থায়ী করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, বিভিন্ন মেডিকেলের অধ্যক্ষ ও পরিচালক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৯ জুন, ২০২১
-
২৭ অক্টোবর, ২০২০