অক্সফোর্ডের টিকায় ৯৩ শতাংশের দেহে অ্যান্টিবডি: ঢামেক
মেডিভয়েস রিপোর্ট: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া ৯৩ শতাংশের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি গবেষক টিম। আজ শনিবার (২৭ জুন) সকালে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম সামসুজ্জামানের নেতৃত্বে গবেষণা কর্মট পরিচালিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক সামসুজ্জামান জানান, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা গ্রহণ করা ৩০৮ জনের ওপর দীর্ঘ ৫ মাস ধরে গবেষণাটি পরিচালিত হয়। তাদের মধ্যে শিক্ষক, চিকিৎসক এবং কর্মচারী রয়েছেন।
টিকার প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর নমুনা সংগ্রহ করা হয়। এ সময় ৪১ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া যায়। দ্বিতীয় ডোজ নেওয়ার ২ সপ্তাহ পর, কিন্তু ৪ সপ্তাহের মধ্যে আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এ সময় টিকাগ্রহীতাদের ৯৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। গবেষণায় অংশগ্রহণকারীদের সবার বয়স ৩০ বছরের উর্ধ্বে। এর মধ্যে ৮০ শতাংশের বয়সই ৫০ বছরের বেশি।
ডা. সামসুজ্জামান বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর অ্যান্টিবডি হলো কি হলো না। দ্বিতীয় ডোজ দেওয়ার পর কি পরিমাণ অ্যান্টবডি তৈরি হলো। তা যাচাই করা।’
গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, উপাধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ গবেষণার গ্রহণযোগ্যতা নিয়ে ঢামেক অধ্যক্ষ ডা. মো. টিটু মিয়া বলেন, এটা পুরো দেশের চিত্র বহন করে না। এ থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব। পুরোপুরি নিশ্চিত হতে হলে আরো বড় পরিসরে গবেষণা করা প্রয়োজন আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে গবেষণায় সার্বিক সহযোগিতা করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২