২৫ জুন, ২০২১ ১০:৫৪ এএম
হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি স্থগিত
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ৭ জুন ২০২১ জারিকৃত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন থেলথ টেকনোলজি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি অনিবার্য কারণবশত স্থগিত করা হইল। বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত