১৯ জুন, ২০২১ ০২:০৫ পিএম
খুলনা জেলায় সাতদিনের কঠোর লকডাউন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২২ জুন থেকে খুলনা জেলায় সাতদিনের বিশেষ লকডাউন দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৯ জুন) দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
তিনি বলেন, ‘কঠোর লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সবধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র্যার, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা একত্রে কাজ করবে।’
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এরমধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬১৫ জনের।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিশেষ লকডাউন
-
০১ জুলাই, ২০২১
-
৩০ জুন, ২০২১
-
৩০ জুন, ২০২১
-
১৯ জুন, ২০২১
-
১৯ জুন, ২০২১
-
১৫ জুন, ২০২১
-
১০ জুন, ২০২১
-
০৯ জুন, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত