পাঁচ চিকিৎসককে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলি
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ চিকিৎসককে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো.তরিকুল আলমকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বদলি করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামানকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
অধিদপ্তরের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও কুমিল্লা মেডিকেল কলেজ নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক পঞ্চানন দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামানকে ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে পদায়ন করা হয়েছে।
এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা কামরুন নাহারকে নঁওগা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪