১৩ জুন, ২০২১ ০৬:৪৩ পিএম

দেশে পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে পৌঁছেছে সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনা টিকা। বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে এই টিকা পাঠিয়েছে চীন।

আজ রোববার (১৩ জুন) বিকাল সাড়ে পাঁচটায় বিমানবাহিনীর দুটি বিমান এই টিকা নিয়ে হযরত শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

একই দিন দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০ জে পরিবহন বিমান করোনাভাইরাসের ছয় লাখ ডোজ টিকা নিয়ে সকাল ১০ টায় চীন হতে দেশের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে। বিমান দুটি বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় এসে পৌঁছাবে।

এর আগে সকালে চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনটি ছবি প্রকাশ করে জানান, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম পরিচালনায় একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও চীন সরকার। এরই অংশ হিসেবে টিকা উপহার দিয়েছে দেশটি। এর আগেও গত ১২ মে চীনের উপহার হিসেবে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক