ভারতে সাতদিনে ৭৩ জন চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: বর্তমানে ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এই ঢেউয়ে এখন পর্যন্ত দেশটিতে ৭১৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। গত ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত সাতদিনে ভারতে ৭৩ জন চিকিৎসক মারা গেছেন। এর আগে প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। করোনাভাইরাসের ছোবলে ভারতে মোট এক হাজার ৪৬৭ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুন) ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আইএমএ জানিয়েছে, ‘১২ জুন পর্যন্ত মারা যাওয়া ৬৪৬ জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল ভারতের বিহারে। এরপরে দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান ও অন্ধপ্রদেশ।
ভারতের বিহারে প্রাণ হারিয়েছেন ১১১ জন চিকিৎসক। এছাড়া দিল্লিতে ১০৯, উত্তর প্রদেশে ৭৯, পশ্চিমবঙ্গে ৬৩, রাজস্থানে ৪৩, অন্ধ্র প্রদেশে ৩৫, তেলেঙ্গনা ৩৬, গুজরাটে ৩৭, তামিলনাড়ুতে ৩২, কেরালায় ২৪, কর্নাটকে নয়জন সহ করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে মোট ৭১৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।’
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ