০২ জুন, ২০২১ ১১:৪১ এএম

বাংলাদেশ থেকে যেসব দেশে যাওয়া-আসা যাবে না

বাংলাদেশ থেকে যেসব দেশে যাওয়া-আসা যাবে না
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আরও সাতটি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত ছিল। ফলে এখন মোট ১১টি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করা হলো। আগামী শুক্রবার (২জুন) রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বেবিচক।

আজ বুধবার (০২ জুন) যুক্তরাজ্য ভিক্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও সাতটি দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞায় নতুন যুক্ত হওয়া দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে। আগে থেকে এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপাল।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা এসব দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না বা বাংলাদেশে থেকে কেউ এসব দেশে যেতে পারবেন না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক