করোনা সংক্রমণ ৫ শতাংশে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করছে। আমরা সে বিষয়ে অবগত আছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেয়ে বন্ধের দাবিতে বিভিন্ন এসএমএস আসে। পরিবেশ পরিস্থিতি স্বভাবিক হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।’
এর আগে বুধবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারবো।’
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১২ অগাস্ট, ২০২৪
-
০৬ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
১১ মে, ২০২৪