২৫ মে, ২০২১ ০৮:৫২ পিএম

উচ্চশিক্ষায় ছুটিতে থাকা চিকিৎসকদের জন্য মন্ত্রণালয়ের তিন নির্দেশনা

উচ্চশিক্ষায় ছুটিতে থাকা চিকিৎসকদের জন্য মন্ত্রণালয়ের তিন নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে উচ্চশিক্ষার জন্য ছুটিতে থাকা চিকিৎসকদের জন্য তিনটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৪ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব মো. আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে উচ্চশিক্ষার জন্য প্রেষণ বা শিক্ষাছুটিতে থাকা চিকিৎসকদের ক্ষেত্রে নিম্নবূপ নির্দেশনাসমূহ নির্দেশক্রমে প্রদান করা হলো।’

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে:

১. কোভিড-১৯ মহামারী প্রতিরোধে লকডাউন বা অন্য কোন প্রতিরোধমূলক ব্যবস্থাকালীন চলমান শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলে এবং প্রতিষ্ঠানটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হলে শিক্ষার্থীগণ উক্ত হাসপাতালে কোভিড চিকিৎসা সেবা প্রদান করবেন।

২. প্রতিষ্ঠানটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল না হলে স্বাস্থ্য অধিদপ্তর অন্যান্য হাসপাতালের চাহিদার নিরিখে শিক্ষার্থীদের চিকিৎসার জন্য পদায়ন করবেন।

৩. যে সকল চিকিৎসকের অনুকূলে প্রেষণ বা শিক্ষাছুটির আদেশ জারি করা হয়েছে কিন্তু কোর্সের কার্যক্রম শুরু হয়নি সে সকল চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিস্টেম এনালিস্ট, স্বাস্থ্য সচিবের একান্ত সচিব ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক