১০ মে, ২০২১ ০৪:০৯ পিএম

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫১৪

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫১৪
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭২ জনে। এ সময় আরও এক হাজার ৫১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ সোমবার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৪টি করোনা পরীক্ষাগারে ১৬ হাজার ৯৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৪৭ হাজার ৭৪২টি। পরীক্ষায় আরও এক হাজার ৫১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭৫ হাজার ২৭ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১৩ জন। তাঁদের মধ্যে ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং দুইজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ আট হাজার ৬৭৮ জন (৭২ দশমিক ৪৯ ভাগ) ও নারী তিন হাজার ২৯৪ জন (২৭ দশমিক ৫১ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১১৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল সাত লাখ ১২ হাজার ২৭৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আট দশমিক ৯৯ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৯০ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২৫ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন এবং রাজশাহীতে ছয় জন ও সিলেট তিনজন, বরিশাল দুইজন ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ কোটি ৮৩ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ৩৩ লাখের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন নয় কোটির অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক